Bits and pieces is what I have. I have never tried to comprehend the whole of myself at once.I know it will take time. In my journey towards self realization- be a witness and share your thoughts. This has been more than just my web log since May 2005. Some posts are copyright of Genesis Publishers.
Tuesday, March 29, 2022
Thursday, August 12, 2021
Thursday, June 10, 2021
কৃতজ্ঞতা স্বীকার
আমি কি সেই পরিত্যাক্ত মেয়ে যে তুমি ছেড়ে যাওয়ার পর বাঁচা ভুলে গেছে ? আমি কি শুধুই একটা বিষন্ন প্রাণী ?
আমার সব কবিতাই কি তোমার জন্যে ?
যখন কেউ জিজ্ঞেস করে আমি কেন লিখি আমার শুধু তোমার নামই নেওয়া উচিৎ, তাই না ?
আমার নামে যদি কেউ কোন প্রবন্ধ লেখে তাহলে সেটার শিরোনাম হওয়া উচিৎ ,'যাকে সে আর চায় নি !'
আমার কবিতার বইয়ের প্রত্যেক পাতায় তোমার নাম হওয়া উচিৎ .. তুমিই তো আমায় খ্যাতি এনে দিয়েছো, তাই না ?
আমাকে ভেঙে চুরে আবার গড়েছ এমন করে যেন নিজেকেই নিজের থেকে বেশি মনে হয়..
পৃথিবীর সমস্ত একাকী রমনীদের জন্যে গল্প শুনাচ্ছি ,
তাদের শব্দের বেহালা শুনিয়ে ঘুম পারাচ্ছি...
সব কৃতিত্ব তো তোমার , তাই না ?
এই গল্পই তো তুমি সবাইকে বলো
যে আমি ভালোবেসেছিলাম কিন্তু তুমি ভালবাসো নি ...
কিন্তু আমি তো তোমায় সেই রাতেই বলেছিলাম
যখন তুমি আমায় বারণ করেছিলে তোমাকে নিয়ে লিখতে,
বলেছিলাম -
আমার লেখা সমস্ত কবিতা শুধু আমার নিজের জন্যেই !
Tuesday, June 08, 2021
Taranath Tantrik Story
Saturday, June 20, 2020
Wednesday, May 13, 2020
Tripti Bay Area Rabindra Jayanti 2020 Celebration
Wednesday, April 22, 2020
Sunday, April 19, 2020
Pagla Saheber Kobor by Shirshendu Mukhopadhyay
Monday, April 13, 2020
দেবী- হুমায়ূন আহমেদ/ Devi by Humayun Ahmed
Wednesday, April 08, 2020
The Golden Fortress by Satyajit Ray
সোনার কেল্লা - প্রথম অধ্যায়
Friday, April 03, 2020
মায়া
গ্রামে তখন লর্ড সিনহাদের জমিদারি । ট্রেনে করে যখন প্রথম রায়পুর পৌছালাম, তখন সূর্যদেব কুয়াশার আড়ালে মুখ ঢেকে রেখেছে । কিছু ভোরের পাখি ছাড়া আর চারিদিকে কোন শব্দ নেই । স্টেশনেই জলখাবার সেরে রওনা হলাম হাসপাতালের উদ্দেশ্যে । ইচ্ছে ছিল জয়েন করে, হাসপাতালে দিনটা কাটিয়ে এরপর গিয়ে সরকারি আবাসে মাল সমেত একেবারে উঠব ।
দপ্তরী কাজ মিটিয়ে যখন কিছু রোগী দেখা হয়ে গেছে তখন জমিদারবাড়ির এক পেয়াদা এসে
খবর দিল যে আমার সান্ধ্যভোজনের আয়োজন আজ জমিদারবাড়িতে হয়েছে । আর জমিদার বাবু হুকুম করেছেন যেন আমাকে সঙ্গে করে নিয়ে যাওয়া হয় । যখনকার কথা বলছি তখন টেলিফোনের ওত চল ছিল না কিন্তু মানুষের আতিথেয়তা ছিল অতুলনীয় । কাজেই, নবাগত আগন্তুককে নিমন্ত্রণ করে খাওয়ানো খুব একটা অসাধারণ কিছু ছিল না । সারাদিন পরিশ্রম করে আমার খিদেটাও বেশ চাড়া দিয়ে উঠেছিল তাই আমি বিনা বাক্য ব্যায়ে জমিদারের আজ্ঞাবাহীর সঙ্গে জমিদারবাড়ি উপলক্ষে রওনা দিলাম ।
রাস্তায় যা দৃশ্য দেখলাম তাতে মন প্রাণ জুড়িয়ে গেল । লক্ষী সরোবরে তখন শীতকালের কিছু পরিযায়ী
পাখি জটলা পাকিয়ে মেলা হইচই করছে । যেন পাখিদের অর্কেস্ট্রা প্র্যাকটিস ।স্ফটিকের মতো স্পষ্ট
জলে তখন সূর্য অস্তের নৈসর্গিক মুহূর্ত প্রতিবিম্বিত হচ্ছিল । সেটা দেখে আমার সারা দিনের ক্লান্তি কোথায় বাষ্প হয়ে উড়ে গেল ।
Tuesday, July 23, 2019
আত্মীয়-স্বজন
Sunday, March 03, 2019
সঙ্গীতা
এতদিন তোমাদের মনোরঞ্জন করেছি আমার গান শুনিয়ে । সেই ললিতকলার মান রাখ অন্তত । কেন অনুষ্ঠানের শেষে চোখের লালসায় একে একে আমার ব্লাউজের বোতাম খুলে দিতে চাও ? আশীর্বাদ করার ভান করে আমার পিঠে হাত বুলিয়ে ব্রায়ের স্ট্র্যাপ অনুভব করার চেষ্টা করো? কি করে সাহস হয় তোমাদের ? আমি বিবাহিত না বলে?
আমার শুভ পরিণয় হয়ে গিয়েছিল আমার ষোল বছর বয়সে । মনে মনে তাঁকে আমার স্বামী স্বীকার করেছিলাম । তিনি আজ নেই । শুধু তাঁর দেওয়া সুর রয়ে গেছে ।
তোমাদের মত অসম্পন্ন পুরুষ যখন আমাকে লিপ্সার চোখে দেখে তখন আমার ঘেন্না হয় ।এই নারী জীবনের প্রতি বিতৃষ্ণা হয়।
ভালো লাগে একটা নিষ্পাপ জিনিসকে এভাবে নষ্ট করে দিতে ? কি শাস্তি দেব তোমাদের - নীরবতা ছাড়া ?
Sunday, October 21, 2018
ফিরে পাওয়া
Monday, April 30, 2018
অতিথি
ধারাবাহিকভাবে লেখার চেষ্টা করছি একটা অনুপ্রাণিত গল্প । তার প্রথম ও দ্বিতীয় অধ্যায় আমার ব্লগে প্রকাশ করলাম । ভালো লাগলে মন্তব্য করবেন।
প্রথম অধ্যায়